২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে কভার্ডভ্যানের ধাক্কায় দুইজন নিহত

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কভার্ডভ্যান ধাক্কায় দুইজন নিহত হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2021, 07:38 PM

Updated : 10 Oct 2022, 06:11 PM

বৃহস্পতিবার বিকেলে তেলিরচালা এলাকায় এ দুর্ঘটনার পর লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

নিহতরা হলেন, ভোলার সদর থানার মাঝের চর গ্রামের নুর হোসেন ছেলে মো. হান্নান (১৭) এবং একই জেলার বড়নদী থানার ইসমাইল হোসেনের ছেলে রনি রাশেদ (১৩)।

হান্নান ভাড়া বাড়িতে থেকে ওই এলাকায় রিকশা চালাতেন। রনি চারদিন আগে ভোলা থেকে হান্নানের বাড়িতে আসেন বলে জানায় পুলিশ।

সালনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক রেজাউল করিম জানান, বিকেল সাড়ে ৪টার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ি থেকে ফার্নিচার বোঝাই একটি ব্যাটারি চালিত রিকশাভ্যান মৌচাকের দিকে যাচ্ছিল।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের তেলিরচালা এলাকার লগুজ এ্যাপারেলস্ কারখানার সামনে দিয়ে মহাসড়ক অতিক্রমকালে দ্রুতগতির একটি কভার্ডভ্যান তাদের রিকশাভ্যানকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এ সময় ঘটনাস্থলেই রিকশা ভ্যানচালক ও রিকশাভ্যানে থাকা এক শিশু ঘটনাস্থলেই মারা যায়।

সালনা হাইওয়ে থানার ওসি মীর গোলাম ফারুক জানান, লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।