ময়মনসিংহে একজনকে ছুরি মেরে হত্যা
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় এক ব্যক্তি ছুরিকাঘাতে খুন হয়েছেন।
নিহত মাহমুদুল হাসান পলাশ (২৫) উপজেলার চর শ্রীরামপুর মোড় এলাকার আবুল কাশেমের ছেলে।
চরশ্রীরামপুর মোড়ে বাজার এলাকায় রোববার রাত ১০টার দিকে তাকে হত্যা করা হয় বলে গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী জানান।
তিনি স্থানীয়দের বরাতে বলেন, পলাশ চরশ্রীরামপুর মোড়ে বিকাশ ও ফ্লেক্সিলোডের ব্যবসা করতেন। প্রতিদিনের মত দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এখনও কাউকে আটক করতে পারেনি। খুনি সম্পর্কেও কোনো তথ্য বলতে পারেনি।
