কেরানীগঞ্জে ৫ হাজার ইয়াবা ও হোরোইনসহ গ্রেপ্তার ৩
ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় পাঁচ হাজার ইয়াবা এবং হেরোইনসহ তিনজনকে গ্রেপ্তারের খবর দিয়েছে র্যাব।
রোববার রাতে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন পৃথক দুটি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
ফাইল ছবি
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গ্রেপ্তাররা মাদক বিক্রেতা’। তারা দীর্ঘদিন ধরে কেরানীগঞ্জ ও তার আশেপাশের এলাকায় মাদক বিক্রি করে আসছিল।
গোপন তথ্যের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর সিএনজি স্ট্যান্ড ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ওই তিন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার ৭৪০টি ইয়াবা, ৭৪০ পুরিয়া হেরোইন এবং চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।
