২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে করোনাভাইরাস আক্রান্তের হার ৫১ শতাংশ

গাজীপুরে করোনাভাইরাসে ৫১ শতাংশ শনাক্তের দিনে চারজন মারা গেছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2021, 08:53 PM

Updated : 02 Aug 2022, 06:11 PM

রোববার বিকেলে সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান, গত ২৪ ঘণ্টায় ২৫৭ জনের নমুনা পরীক্ষায় ১৩১ জনের এ ভাইরাস শনাক্ত হয়েছে।

“এতে এদিন আক্রান্তের হার দাঁড়িয়েছে ৫০ দশমিক ৯৭ শতাংশে।”

এ চারজন নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮১ জনে এবং মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৬ জনে।

সিভিল সার্জন জানান, ১৩১ জন শনাক্তের মধ্যে গাজীপুর সদরে ৫৯ জন, কালীগঞ্জে ১৪ জন, কালিয়াকৈরে ৫ জন, কাপাসিয়ায় ৩২ জন এবং শ্রীপুরে ২১ জন।