২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে হাতকড়াসহ মাদকের আসামির পলায়ন

রংপুরের বদরগঞ্জ উপজেলায় পুলিশের কাছ থেকে মাদক মামলার এক আসামির হাতকড়াসহ পালিয়ে গেছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2021, 01:53 PM

Updated : 02 Aug 2022, 06:11 PM

রোববার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওসমান গণি (৩৫) নামের ওই আসামি পালিয়ে যায় বলে বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান জানান।

ওসমান উপজেলার দামোদরপুর ইউনিয়নের মোস্তফাপুর বারোবিঘা গ্রামের শহীদুল ইসলামের ছেলে।

দামোদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক জানান, ওসমান দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। সকালে সে হাতকড়াসহ পালিয়ে গেছে বলে থানা থেকে তাকে জানানো হয়।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, ওসমানকে শনিবার রাতে লোহানীপাড়া ইউনিয়নের কাঁচাবাড়ি এলাকা থেকে মাদকসহ আটক করা হয়। এরপর সে অসস্থ বোধ করছে বলে জানালে তাকে পুলিশ ভ্যানে করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠানো হয়।

“সকালে ওসমান টয়লেটে যাওয়ার কথা বলে হাতকড়াসহ কৌঁশলে পালিয়ে যায়।”

ওসমানকে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ওসি।