২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুর মেডিকেলে একদিনে করোনাভাইরাসে ও উপসর্গে ১৯ মৃত্যু

কোভিড ডেডিকেটেড ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আর ১৯ জনের মৃত্যু হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2021, 01:27 PM

Updated : 07 Apr 2022, 11:28 PM

হাসপাতালের পরিচালক ডা. মো. সাইফুর রহমান জানান, মৃতদের মধ্যে ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। আর আটজনের উপসর্গ ছিল।

এর মধ্যে ফরিদপুর জেলার ৯ জন, রাজবাড়ী জেলার ৪ জন, মাদারীপুরের ৩  এবং মাগুরা, গোপালগঞ্জ ও শরীয়াতপুরের ১ জন করে ছিলেন।

কোভিড ডেডিকেটেড ফরিদপুরে মেডিকেলে বর্তমানে ৩০৫ জন রোগী ভর্তি রয়েছেন বলে পরিচালক জানান।

এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫১ জন। প্রতিনিয়ত আইসিইউ বিভাগে রাগীর চাপ বাড়ছে। হাসপাতালে সেবা দিতে ডাক্তার ও নার্সদের হিমশিম খেতে হচ্ছে।

ফরিদপুরর সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘটায় ফরিদপুর পিসিআর ল্যাবে ১৬৪ জনের নমুনা পরীক্ষা করে ৭৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। যার শনাক্তের হার ৪৫ দশমিক ১২ শতাংশ ।

ফরিদপুরে এ পর্যন্ত ১৮ হাজার ৯১৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছে ১৪ হাজার ৩৪৭ জন। আর ৪৩৫ জনের মত্যু হয়েছে বলে জানান তিনি।