২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে কোভিডে আরও ৮ মৃত্যু, শনাক্ত ১৮৬

গাজীপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে আরও আট জন প্রাণ হারিয়েছে। আক্রান্ত শনাক্ত হয়েছে আরও ১৮৬ জন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2021, 10:44 PM

Updated : 07 Apr 2022, 11:27 PM

এনিয়ে গাজীপুরে করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছে ৩৭২ জন। 

গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান শুক্রবার জানান, এ পর্যন্ত জেলায় মোট এক লাখ ৯ হাজার ২২২ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে ১৯ হাজার ৮২০ জনের এবং মোট করোনা মুক্ত হয়েছে ১৫ হাজার ৩৩২ জন; করোনায় মারা গেছে মোট ৩৭২ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে রয়েছে সর্বাধিক সদরে ৮৭ জন, কাপাসিয়ায় ৫৪ জন, শ্রীপুরে ২২ জন, কালিয়াকৈরে ৯ জন এবং কালীগঞ্জে ১৪ জন।