২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা ক্যাস্পে আড়াই লাখ ইয়াবাসহ পিতা-পুত্র আটক

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে দুই লাখ ৬৮ হাজার ইয়াবাসহ বাবা-ছেলেকে আটক করেছে র‍্যাব।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2021, 10:28 PM

Updated : 10 Oct 2022, 06:10 PM

র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের মেজর এইচ এম পারভেজ আরেফীন জানান, বৃহস্পতিবার গভীর রাতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই অভিযান চালানো হয়।

আটকরা হলেন বালুখালী ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. কলিমুল্লাহ ওরফে কলিম (৪৩) ও তার ছেলে মো. কেফায়েত উল্লাহ (১৮)।

মেজর পারভেজ আরেফীন বলেন, মিয়ানমার থেকে পাচার হয়ে ইয়াবার বড় চালান আসার গোপন সংবাদ পেয়ে বৃহস্পতিবার রাতে এই ক্যাম্পে র‍্যাবের একটি দল অভিযান চালায়। এতে সন্দেহজনক এক ব্যক্তির ঘরে তল্লাশি চালিয়ে কিছুই পাওয়া যায়নি।

"পরে অপর ব্যক্তির ঘরে তল্লাশি করে মেঝের নিচে দুই জায়গায় কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ২ লাখ ৬৮ হাজার ইয়াবা পাওয়া যায়। ওই ঘরে অবস্থানকারী দুই জনকে আটক করা হয়। মিয়ানমারের কিছু মুদ্রাও উদ্ধার করা হয়।"

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান মেজর পারভেজ আরেফীন।