২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী মেডিকেলে কোভিডে ৫ মৃত্যু, উপসর্গ নিয়ে আরও ৮

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত পাঁচজনের মৃত্যু হয়েছে; একই সময় উপসর্গ নিয়ে মারা গেছে আরও আটজন। এছাড়া কোভিড-পরবর্তী স্বাস্থ্য জটিলতায় মারা গেছে দুইজন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2021, 03:25 PM

Updated : 02 Aug 2022, 06:11 PM

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত তাদের মৃত্যু হয় বলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান।

তিনি বলে, কোভিড ইউনিটে গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর আটজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের দুইজন, নওগাঁর একজন, পাবনার দুইজন ও কুষ্টিয়ার একজন রয়েছে। তাদের মধ্যে সাতজন পুরুষ ও আটজন নারী। যাদের সাতজনের বয়স ৬১ বছরের ওপরে।

শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড ইউনিটে নতুন রোগী ভর্তি করা হয়েছে ৪৭ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৩৪ জন। শুক্রবার সকাল ৬টায় কোভিড ইউনিটের ৫১৩ বেডের বিপরীতে রোগী ছিল ৪০৩ জন। তাদের মধ্যে আইসিইউতে রয়েছে ১৯ জন। তাদের মধ্যে ১৮২ জনের পজেটিভ রয়েছে। উপসর্গ নিয়ে আছে ১৪২ জন। এছাড়া কোভিড-পরবর্তী স্বাস্থ্য জটিলাতা নিয়ে আছে ৭৯ জন।

হাসপাতাল পরিচালক বলেন, বৃহস্পতিবার দুটি ল্যাবে রাজশাহী জেলার ৫২৯ জনের পরীক্ষায় শনাক্তের হার ২৩ দশমিক ৮২ শতাংশ। আগের দিন বুধবার ছিল ২৩ দশমিক ৮৩ শতাংশ। তার আগে মঙ্গলবার ছিল ২৪ দশমিক ৯৩ শতাংশ, সোমবার ২৭ দশমিক ৭৪ শতাংশ, রোববার ২৭ দশমিক ১৭ শতাংশ, শনিবার ৩২ দশমিক ৭১ শতাংশ, গত শুক্রবার ২৪ দশমিক ৩২ শতাংশ।