দুর্গম চরকে চাষের আওতায় আনলেন চাঁদপুরের সালাউদ্দিন
মেঘনা নদীর দুর্গম এক চরকে চাষের আওতায় আনার ‘সাফল্য অর্জন করেছেন’ চাঁদপুরের মো. সালাউদ্দিন সরদার।
জেলার হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালাউদ্দিন সরদার ব্যক্তিগতভাবে এই উদ্যোগ নেন।
এখন সারা বছরই সেখানে চাষ হচ্ছে সবজি ও মাছ। তাছাড়া গড়ে তোলা হয়েছে গবাদিপশুর খামার।
সরজমিন দেখা গেছে, চারদিকে নানা জাতের সবজি ও ফলের আবাদ। চাষ হচ্ছে মাছ। পাশাপাশি গড়ে তোলা হয়েছে গবাদিপশুর খামার।
“অল্প দিনেই ব্যাপক লাভ হওয়ায় বাড়ানো হয় বিনিয়োগের পরিমাণ। বর্তমানে এখানে আম, কাঁঠাল, তরমুজ, কলা, শসা, করলা, লাউ, বেগুন, চালকুমড়ো, বরবটি, ঝিঙেসহ বিভিন্ন ধরনের ফল ও সবজি চাষাবাদ করা হচ্ছে। একাধিক পুকুরে করা হচ্ছে মাছ চাষ। ১২০ একর জমিতে বিনিয়োগ করা হয়েছে প্রায় পাঁচ কোটি টাকা। এ থেকে এখন প্রতিদিন আয় হচ্ছে এক লাখ টাকা। পর্যায়ক্রমে পুরো ১২০ একর জমি ব্যবহার করা হবে।”
এখানে প্রায় অর্ধশত শ্রমিকের কর্মসংস্থান হয়েছে বলে তিনি জানান।
ইব্রাহিম শিকদার নামে একজন শ্রমিক বলেন, আগে তিনি দেশের বাইরে ছিলেন।
খামার দেখতে আসা আবুল কাশেম নামে এক ব্যক্তি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এখানে এসে তারা উৎসাহিত হয়েছেন।
“নদীর পাশে পরিত্যক্ত দুর্গম চরে কিভাবে ফল-সবজি চাষাবাদ হচ্ছে তা দেখে উদ্বুদ্ধ হচ্ছি। বেকার লোকজন এ ধরনের খামার গড়ে তুলতে পারে।”
চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. জালাল উদ্দিন বলেন, “মেঘনার দুর্গম চরাঞ্চলে বৃহৎ পরিসরে ফলের বাগান, মাছ চাষ, গবাদিপশু, সবজি চাষসহ বিভিন্ন ধরনের আবাদ দেখে অন্যরা উৎসাহিত হচ্ছে এবং আশপাশে অনেক খামার গড়ে উঠছে। এতে এলাকাটি কৃষিক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখছে।”
তিনি বলেন, এক সময় এখানে চাষাবাদ করা সম্ভব ছিল না। এখন পুরো জায়গা চাষ-উপযোগী করা হচ্ছে।
