ফরিদপুরে টর্নেডোয় বসতবাড়ি ও গাছপালা লন্ডভন্ড
ফরিদপুরে কয়েক মিনিটের টর্নেডোয় দুই গ্রামের বেশ কিছু বাড়ি ও গাছপালা লন্ডভন্ড হয়েছে।
বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের চুমুরদী গ্রাম এবং পাশ্ববর্তী আলগী ইউনিয়নের পীরেরচর গ্রামে এ ঘটনা ঘটে। ফায়ারসার্ভিসের কর্মীরাসহ এলাকাবাসী উদ্ধার তৎপরতায় অংশ নেন বলে ইউএনও জানিয়েছেন।
চুমুরদী গ্রামের বাসিন্দা মজিবর মিয়া বলেন, গভীর রাতে হঠাৎ করে পশ্চিম দিক থেকে শো শো শব্দে করে কিছু বুঝে উঠার আগে মুহূর্তের মধ্যে ঘরবাড়ি উড়াইয়া নিয়া যায়। গাছপালা ভেঙে যায়।
স্থানীয়রা জানান, ভোররাত ৩টার দিকে হঠাৎ প্রচণ্ড বেগে ঘুর্ণি বাতাস এসে ১ থেকে ২ মিনিটের মধ্যে বাড়ি-ঘর ভেঙে, গাছপালা উপড়ে লন্ডভন্ড হয়ে যায়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে।
ক্ষয়-ক্ষতির তালিকা করে সরকারিভাবে তাদের আরও সহযোগিতা করা হবে বলে জানান তিনি।
সকালে ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, নির্বাহী অফিসার নাজিম উদ্দিন এবং সহকারী কমিশানার (ভূমি) সজিব আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
