২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ভাতা না পাওয়া অশীতিপর বৃদ্ধা আলোচনায়

অশীতিপর বৃদ্ধা রূপবান বেওয়া থাকেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ইসলামপুর গ্রামে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2021, 10:51 PM

Updated : 02 Aug 2022, 06:06 PM

তার স্বামী ফইজউদ্দিন শেখ মারা গেছেন। ৮৩ বছর বয়সী অসহায় রূপবান এখনো সরকারি বয়স্ক ভাতা পাননি। এ নিয়ে ফেইসবুকে সমালোচনা করেন স্থানীয় একব্যক্তি।

তার ওই পোস্ট নজরে পড়ায় এগিয়ে আসেন বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন মুশা মিয়া।

মোশাররফ হোসেন বলেন, “রূপবান বেওয়া এত দিনে বয়স্কভাতা না পাওয়ায় আমি আন্তরিকভাবে দুঃখিত।

“বয়স্ক ভাতা হওয়ার আগ পর্যন্ত প্রতি মাসে নির্দিষ্ট টাকা তার বাড়ি পৌঁছে দেওয়া হবে।”

তিনি আরও বলেন, তার উপজেলায় এ রকম ভাতাবিহীন অসহায় বয়স্ক কেউ থাকলে তাকে জানাতে। তিনি তাদের ভাতা প্রদানের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন।

তার এ ঘোষণায় উচ্ছাস প্রকাশ করে বোয়ালমারি মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নওয়াব উদ্দিন আহমেদ টোকন বলেন, “এ জাতীয় কাজ একজন বীর মুক্তিযোদ্ধার পক্ষে সম্ভাব। কারণ তার দেশপ্রেম অনেক। যে কারণেই তিনি ব্যথিত হয়েছেন।”