২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে এক দিনে করোনাভাইরাসে আরও ৩ মৃত্যু

মাদারীপুরে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও তিনজন জন মারা গেছেন; উপসর্গ নিয়ে মারা গেছেন আরও একজন।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2021, 02:50 PM

Updated : 02 Aug 2022, 06:03 PM

শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত তারা মারা যান বলে জেলার সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ রিয়াজ আহমেদ জানান।

তিনি বলেন, এই নিয়ে জেলায় মোট মারা গেলেন ৪৩ জন। তাছাড়া শুক্রবার ৪১ জনের পরীক্ষায় আর ১৬ জনের পজেটিভ এসেছে। জেলায় মোট শনাক্তের সংখ্যা তিন হাজার ৫৭৩ জন।