‘লকডাউন দেখতে বেরুনোয়’ দুই যুবকের জরিমানা
করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশের অন্য এলাকার মত গাজীপুরেও লকডাউন কার্যকর করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।
লকডাউনে জরুরি কাজ ছাড়া ঘর থেকে বাইরে বেরুনোয় নিষেধাজ্ঞা রয়েছে। তবে মঙ্গলবার গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতে ‘লকডাউন পরিস্থিতি দেখতে’ ঘর থেকে বেরুনোর কারণ বলায় দুই যুবকের জরিমানা করা হয়েছে।
বেলা ১২টায় শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ্ আল মামুন।
তারাসহ শ্রীপুরে লকডাউনে নিদের্শনা অমান্যকারীদের বিরুদ্ধে ১৩টি মামলায় ৫ হাজার ২১০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বিক্রয় কেন্দ্র খোলা রাখায় শ্রীপুরের মাওনা চৌরাস্তা সিঙ্গার ইলেকট্রনিক্স এবং বেস্ট ইলেকট্রনিক্সসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে এ জরিমানা করা হয় বলেন তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট যাদব সরকার এবং মোহাম্মদ আলী সিদ্দিকী।
