২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ‘ট্রাকের ধাক্কায়’ ২ ভাই নিহত

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ‘ট্রাকের ধাক্কায়’ দুই ভাই নিহত হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2021, 03:13 PM

Updated : 02 Aug 2022, 06:02 PM

তারা হল উপজেলার চালা পূর্বপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে সাব্বির (১৩) ও রাব্বী (১০)।

ওই এলাকায়  সোমবার বেলা ১২টার দিকে তারা নিহত হয় বলে বেলকুচি থানার ওসি গোলাম মোস্তফা জানান।

তিনি প্রাথমিক তদন্তের তথ্যে বলেন, দুই ভাই বাড়ির পাশে রাস্তায় হাঁটছিল। এ সময় বালুভর্তি ট্রাকটি তাদের পেছন থেকে ধাক্কা দেয়। তারা পাশের পুকুরে পড়ে যায়। স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক  মৃত ঘোষণা করেন।

দুই ভাইকে ধাক্কা দিয়ে ট্রাকটিও পুকুরে পড়ে যায় জানিয়ে ওসি বলেন, ঘটনার পর চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। তবে পুলিশ ট্রাকটি জব্দ করেছে।