২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে একদিনে কোভিডে নয় জনের মৃত্যু

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করোনাভাইরাস আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও নয় জনের মৃত্যু হয়েছে; এ নিয়ে ১২১ জন মারা গেলেন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2021, 08:39 PM

Updated : 02 Aug 2022, 06:02 PM

শনিবার দুপুরে টাঙ্গাইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শফিকুল ইসলাম সজীব জানান, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ছয় জন।

শফিকুল বলেন, “হাসপাতালে রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। বর্তমানে হাসপাতালে ১০৫ জন ভর্তি রয়েছে। এরমধ্যে আইসিইউ ওয়ার্ডে পাঁচজন, করোনা ইউনিটে ৩৮ জন এবং আইসোলেশনে ৬২ জন চিকিৎসাধীন রয়েছে।”

এদিকে গত ২৪ ঘণ্টায় ২৩৭ জনের নমুনা পরীক্ষা করে ১০জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ২০৯ জন।