কোভিড: যশোরে একদিনে ২৮০ জন শনাক্ত, মৃত্যু ২
যশোরে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় আরও ২৮০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।
যশোর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রেহনেওয়াজ শুক্রবার সকালে জানান, এ সময়ে আক্রান্তদের মধ্যে আরও দুজনের মৃত্যু হয়েছে। আর বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ৯০৩ জনের নমুনা পরীক্ষা করে ২৮০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে অধিকাংশই যশোর সদর উপজেলায়। এ উপজেলায় ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৭৭ জন।
এছাড়া অন্যান্য উপজেলায় আক্রান্তদের মধ্যে কেশবপুরে ২০, ঝিকরগাছায় ৩০, অভয়নগরে ১৯, মনিরামপুরে ৩, বাঘারপাড়ায় ৬, শার্শায় ২০ ও চৌগাছায় ০৫ জন।
যশোরে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৭৮৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭ হাজার ৪৬৯ জন। মোট মৃত্যু হয়েছে ১৫৪ জনের।
শুক্রবার সকাল পর্যন্ত ১২১ জন কোভিড আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান সিভিল সার্জন।
