২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ৭৩ জন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গাজীপুরে এক দিনে আরও দুই জন প্রাণ হারিয়েছেন; নতুন কোভিড শনাক্ত হয়েছে আরও ৭৩ জনের।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2021, 09:49 PM

Updated : 02 Aug 2022, 06:01 PM

বৃহস্পতিবার সিভিল সার্জন অফিস থেকে এই তথ্য জানানো হয়েছে।

জেলায় এ পর্যন্ত মোট ২৪২ জন মারা গেছে এবং ১২ হাজার ৬৮৬ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে।

গাজীপুর সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান, মারা যাওয়াদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। দুজনেই গাজীপুর সদরের বাসিন্দা। গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা গেছেন।

সিভিল সার্জন জানান, গত বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত নমুনা পাঠানো হয়েছে ৩৮৮ জনের। এর মধ্যে ফলাফল পাওয়া গেছে ২৯৪ জনের; যাদের মধ্যে ৭৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত গাজীপুরের মোট ৯০ হাজার ৯১১ জনের নমুনা পরীক্ষা হয়েছে। করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে ১২ হাজার ৬৮৬ জনের। মারা গেছে মোট ২৪২ জন। মোট সুস্থ হয়েছে ১০ হাজার ৯৮৯ জন।