২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাস্থ্যবিধি না মানায় গাজীপুরে মামলা, অর্থদণ্ড

সরকারের নির্দেশনা মতো স্বাস্থ্যবিধি না মানায় গাজীপুরের কাপাসিয়ায় মামলা ও অর্থদণ্ড করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2021, 01:09 AM

Updated : 02 Aug 2022, 06:00 PM

রোববার বিকালে কাপাসিয়া বাসস্ট্যান্ড ও বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতে তাদের এই সাজা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. ইসমত আরা বলেন, লকডাউন কার্যকর করার লক্ষ্যে রোববার বিকালে কাপাসিয়া বাসস্ট্যান্ড ও বাজার এলাকায় ‘মোবাইল কোর্ট’ [ভ্রাম্যমাণ আদালত] পরিচালনা করা হয়।

“এ সময় সরকারি নির্দেশনা অমান্য করে রেস্টুরেন্টে বসে খাওয়াদাওয়া করার জন্য হোটেল মালিকদের জরিমানা করা হয়; এছাড়া মাস্ক পরিধান না করা, সরকারের নির্দেশনা না মেনে যানবাহন চলাচলের জন্য ২১টি মামলায় ১২ হাজার ১৫০ টাকা  জরিমানা ও আদায় করা হয়েছে।”