২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ৩৫০ বস্তা সারসহ গ্রেপ্তার ৫

বগুড়ায় ৩৫০ বস্তা সরকারি সার কালোবাজারে বিক্রির চেষ্টার সময় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2021, 05:14 PM

Updated : 07 Apr 2022, 11:16 PM

র‍্যাব ১২-এর কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে জেলার কাহালু উপজেলার দুর্গাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন- নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম এলাকার আয়েত আলীর ছেলে সারের ডিলার রুহুল আমিন (৩৫), আদমদীঘি উপজেলার সুদিন এলাকার শওকত আলীর ছেলে সারের ডিলার নওশাদ (৪৬), তাদের সহযোগী আদমদীঘি বাজার এলাকার ফজলুল হকের ছেলে এমদাদুল হক (৪৩), নাসিউল হকের ছেলে এহসানুল করীম (৪৭) ও শালগ্রাম এলাকার খোরশেদ আলীর ছেলে ফজলুল হক (৫৫)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্ধারকৃত ৩৫০ বস্তা সার আদমদীঘি উপজেলার বিভিন্ন ডিলারের নামে বরাদ্দ হয়েছিল। কিন্তু এই সার বিএডিসি গুদাম থেকে উত্তোলন করে কালোবাজারে বিক্রি করে দেওয়া হয়। সারগুলো আদমদীঘি থেকে নন্দীগ্রামে যাওয়ার সময় খবর পেয়ে র‌্যাব চেকপোস্ট বসিয়ে ট্রাক আটক করে। পরে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

বগুড়ায় সরবরাহের তুলনায় সারের চাহিদা বেশি থাকায় সরকারি সার কালোবাজারে বিক্রির চেষ্টা চলছিল বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে এলাকার কৃষকদের অভিযোগ রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।