২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস: কুষ্টিয়ায় আরও ৭ মৃত্যু

কুষ্টিয়ায় করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2021, 01:06 PM

Updated : 02 Aug 2022, 06:00 PM

জেলার সিভিল সার্জন আনোয়ারুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত তারা মারা গেছেন। এ নিয়ে জেলায় মোট মৃত্যু হল ১৭৩ জনের।

একই সময় কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৬৪ জনের পরীক্ষায় ১১১ জনের পজিটিভ শনাক্ত হয়েছে বলে তিনি জানান।

এর আগে ১৯ জুন জেলায় রেকর্ড আটজনের মৃত্যু হয়, যাদের সবার পজিটিভ ছিল।

কুষ্টিয়া সদর হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা তাপস কুমার সরকার জানান, তাদের হাসপাতালের করোনাভাইরাস ইউনিটে ১০০ বেডের বিপরীতে এখন ১৭২ জন রোগী রয়েছেন। রোগীর চাপ সামলাতে ২০০ বেডে উন্নীত করার কাজ চলছে। এ মহূর্তে হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসাসেবা বন্ধ রয়েছে।