আলফাডাঙ্গায় নিখোঁজ শিশুর মরদেহ মিলল নদীতে
ফরিদপুরের আলফাডাঙ্গায় বারাশিয়া নদীতে নিখোঁজ এক শিশুর মরদেহ পাওয়া গেছে একদিন পর।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ওই শিশুর ভাসমান লাশ উদ্ধার করে স্থানীয়রা।
নিহত ফাতেমা খানম (৪) আলফাডাঙ্গার জাটি গ্রামের ফায়েক মোল্লার মেয়ে।
আলফাডাঙ্গা থানার এসআই উত্তম কুমার সেন বলেন, মঙ্গলবার দুপুরে শিশুটি বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। পরে পরিবারের সদস্যরাসহ আশপাশের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করেও পায়নি।
বুধবার সকালে তার লাশ বাড়ির কাছে বারাশিয়া নদীতে ভেসে উঠলে স্বজনরা উদ্ধার করে।
