গাজীপুরে স্কুলছাত্র খুনের দুই বছর পর আসামিদের গ্রেপ্তার
গাজীপুরে স্কুলছাত্র খুনের প্রায় দুই বছর পরে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
মঙ্গলবার গাজীপুর মেট্রাপলিটন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তারা। আগের দিন গাজীপুরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
নিহত তৌসিফুল ইসলাম মুন্না (১৪) ঢাকার উত্তরা শাহিন ক্যাডেট স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
২০১৯ সালের ১৮ জুলাই মুন্নাকে জবাই করে হত্যার ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন।
পুলিশ তদন্ত করে রহস্য উদঘাটন করতে না পারায় দুই মাস পর পিবিআইর হাতে তদন্ত ভার দেওয়া হয়। তারা তদন্ত করে প্রায় দুই বছর পর আসামিদের গ্রেপ্তার করল।
