২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সাপের কামড়ে এক শিশু মারা গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2021, 04:24 PM

Updated : 02 Aug 2022, 05:54 PM

জাঙ্গালিয়া ইউনিয়নের আজমতপুরে সোমবার রাতে এই শিশুকে সাপে কাটে বলে পরিবারের সদস্যরা জানান।

মৃত ফয়েজ খান (১০) আজমতপুর এলাকার আমজাত হোসেন খানের ছেলে এবং আজমতপুর তাজুল ইসলাম খান একাডেমির চতুর্থ শ্রেণির ছাত্র।

জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ফারুক খান স্বজনদের বরাত দিয়ে বলেন, রাতে ফয়েজ তার বাবা-মার সঙ্গে বাড়িতে তাদের মাটির ঘরে শুয়ে ছিল। রাত ৯টার দিকে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। ফয়েজ একটি হাতপাখা নেয়।

“এক সময় পাখাটি খাটের নিচে পড়ে গেলে ফয়েজ সেটি তুলতে খাটের নিচে হাত দেয় এবং সঙ্গে সঙ্গে তার ডান হাতে সাপে দংশন করে।”

ফারুক জানান, ফয়েজকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক তাকে ঢাকা নেওয়ার পরামর্শ দেন। ঢাকা নেওয়ার পথে সে মারা যায়।