ফরিদপুরে নসিমন উল্টে মাছ বিক্রেতা নিহত
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় নসিমন উল্টে এক মাছ বিক্রেতা নিহত হয়েছেন।
নিহত মো. আইউব আলী (৬০) উপজেলার দাদপুর ইউনিয়নের চিতারবাজার গ্রামের বাসিন্দা।
উপজেলার সহস্রাইল এলাকায় মাইজকান্দি-ভাটিয়াপাড়া সড়কে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি নিহত হন বলে উপজেলার শেখর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যাসন ইসরাফিল মোল্লা জানান।
তিনি বলেন, আইউব আলী নসিমনে করে বাগেরহাট থেকে ড্রামভর্তি মাছ নিয়ে বোয়ালমারী উপজেলার চিতারবাজার হাটে যাচ্ছিলেন। পথে সড়কের গতিরোধকে ধাক্কা খেয়ে নাসিমন উল্টে যায়।
এতে মাছভর্তি ড্রামের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই আইউব আলী নিহত হন বলে জানান চেয়ারম্যান।
