২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় বাসের সঙ্গে সংঘর্ষে ট্রাকচালক নিহত

বগুড়া শহরতলিতে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2021, 01:08 PM

Updated : 02 Aug 2022, 05:54 PM

উপশহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুর রশিদ জানান, মঙ্গলবার ভোরে শহরতলীর বারপুর এলাকায় সুবিল খাল সেতুতে বগুড়া-রংপুর মহাসড়কে এই সংঘর্ষ হয়।

নিহত  আবুল হোসেন (৩৫) কিশোরগঞ্জের কুলিয়ারচর এলাকার সবুজ হোসেনের ছেলে।

পরিদর্শক রশিদ প্রত্যক্ষদর্শীদের বরাতে বলেন,  টমেটো বোঝাই মিনি ট্রাকটি ঢাকার দিকে যাচ্ছিল। অপরদিকে নাবিল পরিবহনের একটি বাস  রংপুরের দিকে যাচ্ছিল। দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ট্রাকচালক আবুল হোসেন নিহত হন।

মরদেহ উদ্ধার মর্গে পাঠিয়েছে পুলিশ। দুর্ঘটনার পরপরই ট্রাকচালকের সহকারী পালিয়ে গেছেন বলে জানান পরিদর্শক রশিদ।