২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মাল্টিপ্লাগের ছিদ্রে আঙুল’: যশোরে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

যশোরে ‘মাল্টিপ্লাগের ছিদ্রে আঙুল দেওয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে’ দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2021, 08:06 PM

Updated : 02 Aug 2022, 05:54 PM

সোমবার দুপুরে যশোরের শার্শা উপজেলার সামটা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত আবু রায়হান (২) সামটা গ্রামের কাঠ ব্যবসায়ী আল-মামুনের ছেলে। 

স্বজনদের বরাতে শার্শার বাগআচড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড মেম্বর জিয়াউর রহমান জিয়া জানান, বাড়িতে টেবিল ফ্যান চালানোর জন্য শিশুটির বাবা মাল্টিপ্লাগ ব্যবহার করছিলেন।

ওই সময় দুই বছরের ওই শিশু খেলতে খেলতে মাল্টিপ্লাগের ছিদ্রের ভেতর হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সঙ্গে সঙ্গেই মারা যায় বলেন তিনি।