২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে চারজনের মৃত্যু

রাজশাহীতে এক বাগানে আম কুড়ানোর সময় বজ্রপাতে দুই শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2021, 06:18 PM

Updated : 02 Aug 2022, 05:54 PM

এ সময় আহত হয়েছেন আরও দুইজন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার বিকেলে ঝড়-বৃষ্টির সময় চারঘাট উপজেলার চক কাপাশিয়া গ্রামের এ দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছে। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন, চক কাপাশিয়া গ্রামের আলেয়া বেগম (৫৫), মুক্ত খাতুন (৩৫), পরশ (১০) এবং সোহান (১২)।

চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সমিরা জানান, ঝড়-বৃষ্টির মধ্যে নিহতরা এক বাগানে আম কুড়াচ্ছিল। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে আলেয়া ও মুক্তা মারা যান।

আহত অবস্থায় অপর চারজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোহান ও পরশ মারা যায়।

সরকারি নিয়ম অনুযায়ী নিহতদের দাফনের জন্য তাদের পরিবারকে আর্তিক সহযোগিতা দেওয়া হবে বলে জানান তিনি।