টঙ্গীতে তুলার গুদামে অগ্নিকাণ্ড
গাজীপুরে টঙ্গীতে একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার বিকালে মিলগেট অলিম্পিয়া মার্কেটে এক ঘণ্টার এই আগুনে তিনটি তুলার গুদাম পুড়ে যায় বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইকবাল হাসান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে তিনি জানান।
