২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে টর্নেডোতে শতাধিক ঘরবাড়ি লণ্ডভণ্ড

ফরিদপুরে টর্নেডোতে সালথা ও নগরকান্দা উপজেলার শতাধিক ঘরবাড়ি ভেঙে পড়েছে। উপড়ে পড়েছে হাজার গাছপালা; নষ্ট হয়েছে জমিতে রোপন করা নানা ফসল।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2021, 02:12 PM

Updated : 10 Oct 2022, 05:59 PM

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে দুই উপজেলার পাঁচ গ্রামের উপর দিয়ে এ টর্নেডো বয়ে যায়।   
 

ক্ষতিগ্রস্থ গ্রামগুলো হল- সালথা উপজেলার গট্টি ইউনিয়নের বাসুয়ারকান্দি, রাহুতপাড়া, মেহেরদিয়া ও নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের গহেরপুর, বিবিরকান্দী। সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বার জানান, দক্ষিণ-পশ্চিম থেকে ধেয়ে আসা এক মিনিটের টর্নেডোতে তার উপজেলার তিনটি গ্রামের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার জেতী প্রু জানান, টর্নেডোতেতার ও সালথা উপজেলার হাজার হাজার গাছ উপড়ে পড়েছে। নষ্ট হয়েছে জমিতে রোপন করা পাটসহ নানা ফসল। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ক্ষতিগ্রস্থদের সার্বিক সহযোগিতা করা হবে বলে জানান তিনি।