২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ‘এক কেজি হেরোইনসহ’ গ্রেপ্তার ২

ঢাকার সাভারে এক কেজি হেরোইনসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2021, 01:48 PM

Updated : 10 Oct 2022, 05:59 PM

র‌্যাব ৪-এর সহকারী পুলিশ সুপার মো. জিয়াউর রহমান চৌধুরী মঙ্গলবার সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সোমবার দুপুরে সাভারের কলমা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‌্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার মো. ইসমাইল হোসেন ওরফে বাবুল (৫১) ও মো. কাওছার আহমেদ ওরফে জয় (১৯)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “তাদের কাছ থেকে এক কোটি টাকা মূল্যের এক কেজি হেরোইন, মাদক বিক্রির ৩৩ হাজার ৩৩০ টাকা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।”