রাজশাহীতে দুই বাসের সংঘর্ষ, নিহত ১
রাজশাহীতে দুটি বাসের মুখোমুখী সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১২ জন আহত হয়েছেন।
সোমবার দুপুরে নগরীর অদুরে কাটাখালীর চৌদ্দপাই এলাকায় রাজশাহী-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রবিউল আউয়াল দুর্ঘটনা কবলিত একটি বাসের সহকারী।
আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপ-সহকারী পরিচালক জাকির হোসেন জানান, ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিল হানিফ পরিবহন এবং রাজশাহী থেকে চারঘাট যাচ্ছিল আফিয়া পরিবহনের বাস।
“কাটাখালীর চৌদ্দপাই গম গবেষণা ইনস্টিটিউটের সামনে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।”
এতে ঘটনাস্থলে একজন নিহত হন বলে তিনি জানান।
