গাজীপুরে ঝুটের গুদামে আগুন
গাজীপুরে একটি ঝুটের গুদামে আগ্নিকাণ্ড ঘটেছে।
শহরের পুবাইলের মাজুখান বাজার এলাকায় রোববার দুপুরে লাগা এ আগুন নেভাতে টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি ইউনিট কাজ করছে।
তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
