২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে শিশুকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩

চাঁদপুরের হাইমচরে শিশুকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2021, 05:47 PM

Updated : 02 Aug 2022, 05:50 PM

হাইমচর থানার ওসি মো. মাহাবুবুর রহমান মোল্লা জানান,  গ্রেপ্তারের পর শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তারা হলেন বগুলা এলাকার মোহাম্মদ রাকিব (১৯), শাহাজালাল (১৯) ও লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মোহাম্মদ হাসান (১৮)।

এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় শিশুরর মা তিনজনকে আসামি করে হাইমচর থানায় মামলা করেছেন।

মামলার অভিযোগ করা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় তার ১৪ বছর বয়সী মেয়ে রায়পুর উপজেলার ঝাউডুগি এলাকার বাড়ি থেকে হাসানের অটোরিকশায় করে বোনের বাড়ি বগুলায় যাচ্ছিল। পথে তাকে সুপারিবাগানে নিয়ে তিনজন রাতভর ধর্ষণ করেন। শুক্রবার সকালে তাকে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যান তারা।

ওসি মাহাবুবুর রহমান বলেন, শুক্রবার সন্ধ্যায় মামলা পরই পুলিশ গ্রেপ্তার অভিযান চালায়। রাতভর অভিযান চালিয়ে তাদের হাইমচর উপজেলার বগুলা এলাকা থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ। শনিবার তাদের আদালতে পাঠানো হয়। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।