২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে অপহৃত কিশোরী উদ্ধার, একজন আটক

ফেনী থেকে অপহৃত এক কিশোরীকে কুমিল্লা থেকে উদ্ধার করেছে র‌্যাব; আটক করা হয়েছে একজনকে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2021, 10:26 AM

Updated : 07 Apr 2022, 11:07 PM

কুমিল্লার চৌদ্দগ্রাম থানার দক্ষিণ আলকড়া থেকে বুধবার রাতে তাকে আটক করা হয় বলে র‌্যাব ৭-এর ফেনী ফাঁড়ির কোম্পানি অধিনায়ক মো. মাহফুজুর রহমান জানান।

আটক মো. মুশফিক আহম্মেদ সিফাত (১৮) চৌদ্দগ্রাম থানার পরিকোট এলাকার মোস্তফা কামালের ছেলে।

র‌্যাব কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, ফেনী শহরের বারাহিপুর শান্তিধারা আবাসিক এলাকা থেকে ১৪ বছরেরর এই কিশোরী অপহৃত হলে র‌্যাবকে অভিযোগ দেওয়া হয়। র‌্যাব তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব সিফাতের নানা মোশারফ হোসেনের বাড়ি থেকে কিশোরীকে উদ্ধার করে।

“একই সময় সিফাতকে আটক করা হয়। কিশোরী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় সিফাত তাকে অপহরণ করেন বলে স্বীকার করেছেন।”

কিশোরীর বাবা তার বিরুদ্ধে ফেনী থানায় করেছেন বলে তিনি জানান।