২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে ‘ব্যাংক কর্মকর্তার’ লাশ উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় ঘর থেকে এক ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কেরানীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2021, 07:08 PM

Updated : 07 Apr 2022, 11:07 PM

বুধবার উপজেলার পশ্চিম বরিশুরের মাদারীপুর মসজিদের পাশের এক বাড়ির পঞ্চম তলার এক কক্ষ থেকে ওই লাশ উদ্ধার করা হয় বলে কেরানীগঞ্জ মডেল থানার এসআই আফজালুল হক জানান।

নিহত মো. লুৎফর রহমান (৪৪) বরগুনা জেলার আমতলী উপজেলার সোনাখোলা গ্রামের আব্দুল বারেকের ছেলে। ওই কক্ষে ভাড়া থেকে এনসিসি ব্যাংকে চাকরি করতেন তিনি। তবে কোন শাখায় কাজ করতেন তা জানাতে পারেনি পুলিশ।

আফজালুল জানান, সকালে ওই কক্ষ থেকে দুর্গন্ধ পেয়ে ওই বাড়ির লোকজন পুলিশে খবর দেয়।

পুলিশ গিয়ে কক্ষটির দরজা ভেতর থেকে আটকানো অবস্থায় পায়। পরে লক ভেঙে প্রবেশ করে ওই লাশ উদ্ধার করে পুলিশ।

এসআই বলেন, কয়েক দিন আগে মারা যাওয়া এ লাশের কোথাও আঘাতের চিহ্ন পায়নি পুলিশ।

সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে লাশটি পাঠানো হয়েছে।

এ ঘটনায় থানায় আপাতত একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে বলেন এসআই আফজালুল।