২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে মর্টার শেল নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে উদ্ধার মর্টার শেলটি নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2021, 05:58 PM

Updated : 10 Oct 2022, 05:55 PM

পুরনো খবর:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পুকুরে মর্টার শেল

বুধবার দুপুরে বগুড়া ক্যান্টনমেন্ট থেকে আসা বোমা বিশেষজ্ঞ টিম ক্যাম্পাসের ধান ক্ষেতের পাশে মর্টার শেলটি নিষ্ক্রিয় বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর লুৎফর রহমান জানান।

স্থানীয় মাছ চাষি মো. শরীফ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের পূর্ব পাশের পুকুরে মর্টার শেলটি পান। পরে মর্টার শেলটি পাধ্যভূমি পুলিশ ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়। পরে পুলিশ সেটি র‌্যাবের হেফাজতে দেয়।

প্রক্টর বলেন, র‌্যাব মর্টার শেলটি পরীক্ষা করে নিস্কিৃয় করার জন্য সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ টিমকে খবর দেয়। পরে তাদের তত্ত্বাবধানে বিকট শব্দে মর্টার শেলটির বিস্ফোরণ ঘটে।