২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় করোনাভাইরাসে আরও ৩ প্রাণহানি

বগুড়ায় করোনাভাইরাসে আরও তিন জন মারা গেছেন।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2021, 07:55 PM

Updated : 02 Aug 2022, 05:42 PM

জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, এই তিন জন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এরা হলেন বগুড়ার চেলোপাড়ার শাকিলা খাতুন (৫৭), সিরাজগঞ্জের আব্দুস সোবহান (৭১) এবং নওগাঁর দিলরুবা (৬৫)।

ডা. মোস্তাফিজুর রহমান তুহিন আরও জানান, এই নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৭৫২ জন এবং সুস্থ হয়েছেন ১০ হাজার ৪৭৮ জন। চিকিৎসাধীন আছেন ৯৮৪ জন।

এছাড়া নতুন তিন জনসহ মোট ২৯১ জন মারা গেছেন বলে তুহিন জানান।