গাজীপুরে ট্রাকচাপায় অটোরিকশা চালকের মৃত্যু
গাজীপুরে কালিয়াকৈর উপজেলায় ট্রাকচাপায় এক অটোরিকশা চালকের প্রাণ গেছে।
শনিবার সকালে উপজেলার কুতুবদিয়া এলাকার কালিয়াকৈর-ফুলবাড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান।
নিহত মান্নান খান (৩২) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আইজগানা এলাকার বাছেদ খানের ছেলে।
ওসি বলেন, “অটোরিকশাচালক ছিটকে ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে এবং ট্রাকটি আটক করে।”
