গাজীপুরে ধান কেটে দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা
করোনাভাইরাস মহামারীতে লকডাউনে শ্রমিক সংকটের মধ্যে এক কৃষকের জমির ধান কেটে দিয়েছেন যুবলীগ নেতাকর্মীরা।
শুক্রবার তারা গাজীপুর মহানগরের যোগীতলায় কৃষক গোলাম মোস্তফার প্রায় এক বিঘা জমির পাকা ধান কেটে দেন।
গোলাম মোস্তফা বলেন, “ঝড়-বৃষ্টিতে ক্ষেতে পাকা ধান নষ্ট হয়ে যাচ্ছিল। খবর পেয়ে শুক্রবার স্বেচ্ছাসেবক লীগের ৩০ জন নেতাকর্মী এসে আমার প্রায় এক বিঘা জমির ধান কেটে উঠানে তুলে মাড়াই করে দিয়েছেন।”
“কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ঘোষিত লকডাউনে এবার অন্য এলাকার শ্রমিক এখানে আসতে পারেননি। এতে এলাকায় ধান কাটা শ্রমিকের সংকট দেখা দিয়েছে।”
