২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাসে টুঙ্গিপাড়ায় ২ জনের মৃত্যু

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় করোনাভাইরাসে আক্রান্ত দুই জনের মৃত্যু হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2021, 04:10 PM

Updated : 07 Apr 2022, 11:01 PM

এরা হলেন- উপজেলার গওহরডাঙ্গা পূর্বপাড়া গ্রামের হাসেম শিকদার (৮২) ও বিল্লাল শেখ (৫৫)।

টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন জানান, বৃহস্পতিবার বেলা ১২টায় বিল্লাল (৫৫) ও আগের রাতে হাসেম মারা যান।

জসিম বলেন, করোনাভাইরাসের উপসর্গ থাকায় গত ১৭ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষা করান বেল্লাল।পরদিন তার রিপোর্ট পজেটিভ আসে। তারপর থেকে তিনি গোপালগঞ্জ  হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

অন্যদিকে করোনাভাইরাসের উপসর্গ থাকায় মঙ্গলবার (২০ এপ্রিল) হাসেমের নমুনা পরীক্ষা করা হয়। বুধবার বিকালে তার রিপোর্ট পজেটিভ আসে। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার পথে ঘোনাপাড়ায় হাসেমের মৃত্যু হয় বলে জানান এ চিকিৎসক।

তিনি বলেন, বৃহস্পতিবার সকালে স্বাস্থ্যবিধি মেনে হাসেমকে গওহরডাঙ্গা মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। এনিয়ে টুঙ্গিপাড়া উপজেলায় করোনাভাইরাসে মোট ৬ জনের মৃত্যু হল।