২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটালীপাড়ায় গৃহবধূকে ধর্ষণের মামলা

গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন অভিযোগ করে  থানায় মামলা করেছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2021, 02:11 PM

Updated : 07 Apr 2022, 10:59 PM

ওই গৃহবধু বুধবার কোটালীপাড়া থানায় এ মামলা করেন বলে থানার ওসি শেখ লুৎফর রহমান জানান।

মামলার বিবরণে বলা হয়, মঙ্গলবার রাতে ওই নারী তার স্বামীর বাড়ি ফেরার অপেক্ষায় ঘরের দরজা খুলে ঘুমিয়ে ছিলেন। এ সুযোগে গ্রামের হাবিব হাওলাদারের ছেলে সাইফুল হাওলাদার (৩৫) ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে পালিয়ে যায়।

ওসি বলেন, হাসাপাতালে ওই নারীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। সাইফুল হাওলাদারকে গ্রেপ্তারের চেষ্টা করছেন তারা।