২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস: খুলনায় আক্রান্ত ৩৮, মৃত্যু ১

খুলনায় একদিনে ৩৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে; মৃত্যু হয়েছে একজনের।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2021, 03:53 PM

Updated : 02 Aug 2022, 05:36 PM

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, এই হাসপাতালের পিসিআর মেশিনে ৩৭৭ জনের করোনাভাইরাস পরীক্ষায় ৪৯ জনের পজিটিভ এসেছে।

এর মধ্যে খুলনা নগর ও জেলার ৩৮ জন, বাগেরহাটের সাত জন, সাতক্ষীরার দুই জন, নড়াইল ও গোপালগঞ্জের একজন করে আক্রান্ত হয়েছেন বলে তিনি জানান।

ডা. মেহেদী জানান, বুধবার বিকাল ৪টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনাভাইরাস আক্রান্ত এক রোগী মারা গেছেন।

আব্দুল জলিল (৬৫) নামের এই ব্যক্তি নগরীর ৮ নম্বর বিকে মেইন রোডের বাসিন্দা আ. গফুরের ছেলে।