২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস: ফরিদপুরে দম্পতির মৃত্যু

ফরিদপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক দম্পতি মারা গেছেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2021, 04:13 PM

Updated : 07 Apr 2022, 10:55 PM

এরা হলেন- শহরের ঝিলটুলির বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা খন্দকার মিজানুর রহমান হালিম (৭২) ও  তার স্ত্রী মেহেরুন নেছা (৬০) ।

ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, মেহেরুন নেছা সোমবার সকালে এবং মিজানুর ঢাকার একটি হাসপাতালে রাতে মারা যান।

নিহতের পরিবারের আত্মীয় ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ফরিদপুরের সভাপতি  ডা. আ স ম জাহাঙ্গীর চেীধুরী টিটো জানান, মেহেরুন ১০ দিন আগে এবং মিজানুর ছয়দিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হন।

দুজনেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপালের আইসিইউয়ে ভর্তি ছিলেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে মিজানুরকে ঢাকায় স্থানান্তর করা হয়।  

এদিকে করোনাভাইরাসে জেলায় এ পর্যন্ত ১২৬ জন মারা গেছে। আর নয় হাজারের মত আক্রান্ত হয়েছে বলে জানান জেলা সিভিল সার্জন।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানান, করোনাভাইরাসে মারা যাওয়া বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমানকে স্বাস্থ্যবিধি মেনে রাষ্ট্রিয় মর্যদায় দাফন করা হবে।

তিনি বলেন, “আবার করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে। আমরা প্রশাসনের পক্ষ থেকে মানুষকে সচেতন করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।”