২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে একজনকে গুলি করে হত্যা

রাজশাহীর বাঘা উপজেলায় পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে একজনকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2021, 10:23 AM

Updated : 02 Aug 2022, 05:34 PM

তাছাড়া এ ঘটনায় একজনকে অপহরণ করা হয়েছে বলে বাঘা থানার পরিদর্শক (তদন্ত) আবদুল বারী জানান।

নিহত ইব্রাহিম দেওয়ান (৩৫) উপজেলার চরাঞ্চল চৌমাদিয়া গ্রামের হাবু দেওয়ানের ছেলে।

অপহৃত মোশাররফ হোসেন (৩৭) একই এলাকার বাসিন্দা।

পরিদর্শক আবদুল বারী বলেন, চৌমাদিয়া চরাঞ্চলে আধিপত্য বিস্তার নিয়ে বেশ কিছুদিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। বুধবার রাত সাড়ে ৯টার দিকে বাড়ির পাশে বসে ছিলেন জিয়া ইব্রাহিম ও মোশারফ। সেখানে তাদের ওপর হামলা হয়।

“হামলাকারীরা ইব্রাহিমকে প্রথমে কুপিয়ে ও পরে গুলি করে হত্যা করে। আর মোশারফকে তুলে নিয়ে যায়।”

বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সোলাইমান জানান, তার শরীরে গুলি ও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়ে থাকতে পারে।