২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ঝুটের গুদামে অগ্নিকাণ্ড

গাজীপুর শহরে অগ্নিকাণ্ডে একটি ঝুটের গুদাম পুড়ে গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2021, 02:08 PM

Updated : 02 Aug 2022, 05:34 PM

শহরের আমবাগ নছের মার্কেট এলাকায় মঙ্গলবার সকালে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে বলে জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ জানান।

তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে জয়দেবপুর ও ডিবিএল ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে টিনশেড গুদাম ও ঝুট পুড়ে গেছে।

আগুনের কারণ ও ক্ষতির পরিমাণ জানার চেষ্টা চলছে বলে তিনি জানান।