গাজীপুরে অপহৃত শিশু ময়মনসিংহে উদ্ধার, মা-মেয়ে গ্রেপ্তার
প্রতিবেশী দম্পতির চার মাসের ছেলেকে অপহরণের অভিযোগে কিশোরী মেয়েসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানাধীন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে এবং শিশুটিকে উদ্ধার পুলিশ।
গ্রেপ্তাররা হলেন, ময়মনসিংহের গৌরীপুরের গোপালপুরের খোকন মিয়ার স্ত্রী মাকসুদা (৩৫) এবং তার ১৪ বছর বয়সী মেয়ে।
দুপুরে বাসন থানায় এক সংবাদ সম্মেলনে গাজীপুর মহানগর পুলিশের ডিসি জাকির হাসান জানান, গত ১১ মার্চ জুনায়েদের বাবা ও মা প্রতিদিনের মতো সন্তানকে প্রতিবেশী মোছাম্মত রাশিদার কাছে রেখে কাজে যান।
সেদিন দুপুরে জুনায়েদকে ঘরে রেখে রাশিদা পাশের দোকানে কেক আনতে যান। তবে বাসায় ফিরে জুনায়েদ আর ঘরে পাননি তিনি।
সম্ভাব্য সব জায়গায় খুঁজে না পেয়ে পরদিন জুনায়েদের বাবা এ ঘটনায় বাসন থানায় মামলা করেন।
পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ‘গ্রেপ্তাররা মাকসুদার ছেলে সন্তান না থাকায় এই অপহরণ করেছিলেন।’ তারা গাজীপুরে জুনায়েদদের ভাড়াবাসার পাশে বসবাস করেন।
