ফরিদপুরে আড়াইশ কোটি টাকার পেঁয়াজবীজ উৎপাদনের লক্ষ্য
ফরিদপুরে এ বছর আড়াইশ কোটি টাকার পেঁয়াজবীজ উৎপাদনের লক্ষ্য ঠিক করা হয়েছে বলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হয়রত আলী জানিয়েছেন।
তিনি বলেন, “এ বছর গতবারের তুলনায় উৎপাদন ভাল হয়েছে। চাষিরা যদি এক লাখ টাকা মণ দরেও পেঁয়াজবীজ বেচতে পারেন তাহলে আড়াই শ কোটি টাকার বেশি আয় করতে পারবেন। তবে গত বছর তারা প্রতি মণ বীজ দুই লাখ টাকার বেশি দরে বিক্রয় করতে পেরেছেন।
পেঁয়াজের বীজ নিয়ে এবার অধিক লাভে আশা দেখছেন চাষিরা।
