২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় বাসচাপায় এসআই নিহত

ঢাকার সাভারের আশুলিয়ায় বাসের চাপায় শিল্প পুলিশের এক এসআই নিহত হয়েছেন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2021, 11:51 AM

Updated : 02 Aug 2022, 05:30 PM

রোববার সকালে আশুলিয়ার জামগড়া এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোনায়েম হোসেন (৫৫) সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার চকপাড়া এলাকার শমশের আলীর ছেলে। তিনি আশুলিয়ায় শিল্প পুলিশ-১ এর এসআই হিসেবে কর্মরত ছিলেন।

আশুলিয়া থানার এসআই ফরিদ হোসেন বলেন, “দায়িত্ব পালনকালে রাস্তা পারাপারের সময় প্রথমে একটি কভার্ডভ্যান মোনায়েমকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় পেছনে থাকা দ্রুতগতির অপর একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মোনায়েমের মৃত্যু হয়।”

পরে খবর পেয়ে মোনায়েমের লাশ উদ্ধার করা হয় বলে জানান তিনি।

ফরিদ বলেন, কভার্ডভ্যান ও বাসটি সনাক্ত করে চালকদের আটকের চেষ্টা করা হচ্ছে।