২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে দুই পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ১

কক্সবাজার সদরে দুইটি পিকআপ ভ্যানের সংঘর্ষে এক পথচারীর প্রাণ গেছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2021, 01:02 PM

Updated : 10 Oct 2022, 05:48 PM

চকরিয়ার মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই নওফেল বিন জানান, রোববার সকাল ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কক্সবাজার সদর উপজেলার ইসলামবাদ ইউনিয়নের ডুলাফকির মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সালাহ উদ্দিন বাবুল (৪০) কক্সবাজার সদর উপজেলা ইসলামপুর ইউনিয়নের পূর্ব-নাপিতখালী এলাকার আলী আহমদের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে এসআই বলেন, “দুইটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের পর সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় এক পথচারি ঘটনাস্থলে নিহত হয়।”

পরে পিকআপ দুটি দুইটি জব্দ করা হলেও চালক ও সহকারীরা পালিয়ে গেছে বলে জানান তিনি।

নিহতের লাশ মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।